দিগন্তে আলোর রেখা
মধ্যাকাশ মেঘে ঢাকা
সামনে পড়ে যে পথ
কেবল ই চড়াই,
বলো এতদূর পথ
আমি একা একা
কি করে, বলো
কি করে যাই!
বেহাগে সানাই বাজে
আঁধারে পথে্র দিশা নেই,
বলো এতখানি পথ
একা একা,
আমি কেমনে পেরোই?
তবু তো এমন ই হয়,
আসন্ন হলে শেষ,
লয় কেটে চারিধারে
প্রলয়ের আভাস আসে,
সেতারে দীপক বাজে,
জ্বলে সব ছাঁই ।
প্রতিধ্বনি বলে
কিছু নাই,
কি ই বা করার আছে!
ঝমকে পায়েল বাজে,
কোথা যাই,
তারচেয়ে এই ভালো
ভেজা চোখ মুছে ফেলে
শতধাবিভক্ত হয়ে
শতজন শতদিকে
চলো যাই।
না হলে,
কিই বা করার আছে?
শুধু মোহবশে,
দুই হাত দিয়ে,
কি করে তোমাকে জড়াই!
এতখানি পথ
তোমাকে ছাড়াই,
একা একা
কি করে পে্রোই?
চলো দূ্র হতে
আরো দূ্রে
চলে যাই।
No comments:
Post a Comment