Wednesday, 15 February 2017


ঠিকানাতে অনেক ই ভুল থাকে,
ডাকপিয়ন ও পায়না খুঁজে তাকে,
অনেক কথা লেখা চিঠি ঠিকানাতে
যায় না যেমন,
শ্রাবণমেঘের মতো
অনেক কথা বুকেই জমে থাকে,
মুখের কথা শুনতে চেয়ে
অনেক শ্রবণ রাত্রি জেগে থাকে,
অনেক নয়ন নিদ্রা হারায়,
ভাল ই হবে বলার মত সাহস
যদি থাকে,
জলের রেখা হারাবে না পথ
শুকনো নদীর বাঁকে,
হৃদয়রেখা সহজ দিশা ই পাবে।

No comments:

Post a Comment