Wednesday, 12 April 2017


কনিকা৭:::
১:
দ্বন্দ্ব ছিল দ্বিধা ছিল
পেতেই হবে এমন কিছু নেশা ছিলো,
হঠাৎ চোখের কোনে তাকিয়ে দেখি,
মেঘবালকরা হাসছে কেমন,
আকাশ কালো।
২:
একটু ধূলো,শুকনো পাতা
ঢেকেছে এই শেষশয্যা,
মলিন লেখা, পাথরফলক,
অনাদরে ভুলছে সবাই
কেউ ভাবে না,
সত্যি তুমি ছিলে কি না!

৩:
অনেক করেছি আশা
আর নয়,
আশাভঙ্গ হয় হোক,
সলিলসমাধি হলে
ঠাঁই হবে প্রবালপ্রাচীরময়।
৪:
অষ্টাদশদিন প্রবল যুদ্ধ
মহাভারত পুরুষশূন্য!
অবতার মহাবীর
কিংবদন্তীর জন্ম,
মৃত খালি সত্য,
তাই সত্য যা বলে
বিজয়ী রাজপ্রজন্ম।

৫:
একটু ধূলো,একটু ধোঁয়া
মনের কোনে বাঁধছে বাসা
কুয়াশা হয়ে,
কোন যাদুতে রোদের
ছোঁয়ায়
সাগরকূলে
ঢেউ য়ের পরে ভাঙ্গছে
যে ঢেউ
উপকূলে।
৬:
অনেক গুছিয়ে বলি কথা
একদিন অগোছালো হবো,
বেলাশেষে মন দিয়ে
শুনি তো তোমার কথা,
একদিন না হয় আমি আনমনা হবো।

No comments:

Post a Comment