Monday, 28 August 2017


একটুকরো মেঘ,
মেঘ ভরেছে জলে,
উদাস তুলো পিঁজে
বানায়
শিমূল গাছের শাখা
কোমল সাদা মেঘ ,
মেঘ ডুব দিয়েছে
সাগরজলে,
ওইখানেতে বেশ
পুতুলখেলার শেষ,
তার বেঁধেছি রুদ্রবীণার,
বাঁজার সুযোগ এলো যখন
প্রদীপ জ্বলে শেষ।
হাতের পর হাত
বেঁধেছি
ঠোটের পরে ঠোট,
শেষ বিকেলে আকাশ
জুড়ে
তুমুল কালো মেঘ,
ছন্দে বাঁধো মন
ধিকধিকিয়ে জ্বলছে কেমন
বন,
অগ্নিমান্দ‍্য ঘুচবে বলে
অগ্নি তুমি চতুর
বড়,
জোট বেঁধেছো
নিকেশ করে মরিচঝাঁপি
খান্ডবদাহন,
জ্বলছে জীবন পুড়ছে
সবুজ,খেদ কিছু নেই
লেখার পাতায়
তত্ত্বকথায়
সরস জটিল
আলোচনায়
ভাসতে গিয়ে
ভুলেই যে যাই
থেমে কিছুই থাকেনা
আর
অবহেলায় ধূলোয়
লোটায়
গুটিক তাজা প্রাণ।
বৃষ্টি আসুক চোখের পাতায়
বৃষ্টি ঝ‍রুক হৃদয় জুড়ে
একটু বাঁচার সুযোগ
পেলে
অনেক ফুল ই উঠতো
ফুঁটে
বাঁশির সুরে নটরাজের
প্রলয়নাচন
বাঁজতো কত গান।
হেই সামালো
গাছ হয়ে যাও
শিকড় নামাও
অনেক দূরে,
আসছে তুমুল বান ।

No comments:

Post a Comment