Monday, 28 August 2017


স্তব্ধ হোক কলরব সত‍্যের সন্ধানে,
অন্ধ আমি ,হে রূপসী !
লুপ্ত হোক স্মৃতির সুরভি। মধ‍্যরাতে তোমাকে চিনেছি,
শরতসন্ধ‍্যার শুরু আলোক রেখায় ভরা
সাতনরী হার ই। ভাসে বুহিত, ময়ূরপঙ্খী হেন চাঁদের তরণী।
তোমার নাভিতে বুঝি শিশিরের ঘ্রাণ,
ঢেলে দাও পদ্মের সুরভি।খুলে যাক বন্ধ দ্বার,
উন্মুক্তকোরক পদ্মযোনি।কামনার রসধারা স্ফীত হোক,
দোলা দাও চাঁদের তরণী।ভোমরার কালো জল,
শূন‍্য মন,অন্ধকার ছিঁড়ে খাক বজ্রনাভি।ঝলসাক অস্থিময় দধীচির ছায়া। ভেসে যাক দুইকুল,
প্লাবিত সরণী।পদ্মগন্ধা সত‍্যবতী সুখে থাক,
নির্বাপিত হয়ে যাক অগ্নিময় মৎসগন্ধ।রমণে অম্লান হোক
স্মৃতির সরণী।মুছে যাক স্মৃতিরেখা
বিলুপ্ত অতীত ই। থাক শুধু বিনির্মাণ হয়ে
ক্ষুরধার অশোকের অসি। অযোনিসম্ভব হোক সত‍্যবান,
সত‍্যের অধিক। কৃষ্ণ হোক চাঁদ
প্রতারিত রাধা
প্রেয়সী উর্বশী।

No comments:

Post a Comment