Monday, 28 August 2017


উচ্ছন্নে গেছে যে হায় মন।
থামাতে পেরেছে কে কখন ?
অভিলাষা অসমাপ্ত ,
আকাঙ্খা তড়িতাহত ।অঙ্গারবর্ণ
অগ্নিদগ্ধ, ,কৃষ্ণমোহন।
রেখাদীর্ণ মন কালো মেঘে ঢাকা,
অবাধ্য
অসংযত অবুঝ দিশাহীন ।
আঁধারে অদৃশ্য, সন্ধান সুকঠিন।

প্রগলভ
আলাপনে
জড়ালে যে কেন দিন ? পথের উপরে
পড়ে প্রাণ,
মন তো চেয়েছে যেতে
যেদিকে দুচোখ যায়, বিরতিবিহীন।
অসঙ্গত আর্তি কত,
পূরণ কি সহজে হয় ? ছন্নছাড়া সগোপন
যত ই কাহিনী হোক, অবশেষে আকাঙ্খিত,
অধরা যাকিছু যত,
ছড়িয়ে পড়েছে কেন
প্রসারিত পথের উপর ?
দৃষ্টি কেন ক্ষীণ ?
মলয়বাতাস কেন হীনবল,
বিষণ্ণ মলিন ?

সবকিছু প্রাণভরে,
প্রসন্ন অঞ্জলির পরে
প্রাণপনে কুড়িয়ে তো নাও। ভরুক এ হৃদয়,
এ জীবন বৃথা বয়ে যায়।যেতে কেন দাও?
উচ্ছন্নে গেলেও মন ,
তাজা তো প্রাণ ই এখন। কেউ তারে
বেঁধে নাতো। অবাঞ্ছিত অসমাপ্ত ,
ধূলোতে পড়েছে ঢাকা ছন্নছাড়া মন,
ছায়াময় প্রলম্বিত দিন।
অর্ধসত্য হতে পারে
হতে পারে সত্য অন্তরীণ ।
দিনান্তে ছায়ার মত,
তবুও আমার ই সে তো,
একান্ত আমার ই ভগ্নঋণ !
ছায়াময় আবছায়া অন্তর্লীণ ।

কেন যে উচ্ছন্নে যায় মন ?
গ্ৰহন লেগেছে মনে,,
ছায়াঘেরা একপাশে ,
চন্দ্রগ্ৰাস ফুরাবে কখন ?
যাক ,
চাইলে
উচ্ছন্নে যাক মন,
ঠেকিয়ে রাখতে আর কে পেরেছে?
কবে কোথায় কখন ?

No comments:

Post a Comment