Thursday, 8 June 2017


একাই কোথায় দাঁড়িয়ে ছিলাম
রাস্তা ভুলে,
আকাশ জ্বলে খাঁক হয়েছে,
সোনার কাঠি হারিয়ে গেলে
যা দশা হয়
তা তো তুমি দেখতে পেলে,
বোধ গিয়েছে মান গিয়েছে,
তবুও কি অবাক করা কান্ড দ্যাখো !
ফুটপাথের ওই কৃষ্ণচূড়ায়
ফুল ফুটেছে,
তুমি আসছো বলে !
আমার খাতায় হিসেব ছিল
নিয়মকরে,
তবু দেখতে পেলাম
সব মেলে না;
যেমন খুশী চাইতে পারো,
সময় মেপে
অষ্টপ্রহর গাইতে পারো,
তাল পাবে না সুর মেলে না,
অনিবার্য হয়ে ওঠে
মুখ ফিরিয়ে বলতে পারা
"ভাল থেকো",
অগ্নিভুবন জ্বলতে থাকে
পথের মাঝে,
বহ্নিশিখা সফর করে
মুখ বাড়িয়ে স্বর্গপানে,
ইন্দ্রপতন লক্ষ্য তো নয়
লোভ ছিল তার পারিজাতে;
উত্তাপেতে শুষ্ক হলে
স্বর্গের ফুল,
বহ্নিশিখা কি আর করে!
যখন অনিবার্য ঝরে পড়া
তখন পারিজাত আর কি ই বা পারে ?
ঝরেই পড়ে।
ইন্দ্রপতন সহসা হয়
পথের পরে।

No comments:

Post a Comment