বন্ধ্যা ,হয়েছে আঁধার কখন
আলো তো ফোটে না আর
রোদমাখা শীত ভ্রকুটি হারালে
নিদাঘ কি দুর্বার !
স্তব্ধ বিকেলে মরুৎ অধীর
ব্যাকুল অন্ধপ্রায়,
পথ কোথায় যে যায় !
জল ঝরে ভেজে বৃক্ষের শাখা
মেঘ ভেসে যায় আকাশে আকাশে
ক্ষয়াটে চাঁদের হাফ ধরে যায়
অরণ্য নতশির,পাহাড় আয়েশে ঘুমায়,
------–-----////////------------------------//
সন্তর্পণে সন্ধ্যা নেমেছে,
কুয়াশা এসেছে বুনো উল্লাসে
হিম গেঁথে যায় প়াঁজরের গায়
বুনো পাখী ওড়ে পাইনে্র বনে
বাতাসের হাহাকার ,
পাখী পথ কেন হারায় ?
----/-//--/////////
বাতাস এখানে থেমে আছে কেন?
নিভে কেন গেল সূর্যের আলো?
আকাশ ভেঙ্গেছে অঝোর ধারায়
অরণ্য ভেসে যায়,
ভিজে ভিজে সারা ঘাসফুল যত
কুয়াশায় শ্বাস নেয়,
বন্ধ্যা হয়েছে আঁধার কখন
দৃষ্টি চলে না হায়,
মেঘের চাদর হাওয়া শুষে নেয়
হিম গেঁথে যায় পাহাড়ের গায়
এ চূড়ায় ও চূড়ায়।
চাঁদ ওঠে ওই
ক্ষয়াটে, প্রবীণ
পূর্ণিমা পান্ডুর ,
ডুবে আছে হতাশায়।
No comments:
Post a Comment