Thursday, 8 June 2017


সে কোথায় জ্বলেছি
আমি
তোমার দর্শনে
অভাগা অপার,
স্মৃতি সব ধুয়ে গেছে
নিঠুর শ্রাবণে
চিহ্ন নেই তার।
কখন ও বা
পথের কিনারে বসে
শুনেছি তোমার কথা
তোমার ই গান,
অমলিন নয় স্মৃতি
বেশীটাই নষ্ট,ক্ষয়া,ম্লান।
**""""”*******************"
,,,********"""""""""""""""""*****"""""

ক্ষয়ে যাওয়া স্মৃতি বড়
দুঃখভারে নত,
বিনষ্ট দেউল কিংবা বিহারের মত,
রঙিন পালিশ তার মুছে গেছে,
যেন সব বেসুরে সাজানো রাগ,
বিষাদে রাঙানো ছবি,
কাল এসে ধুয়েমুছে নিয়ে
যায় সব,
গতপ্রাণ অতীতের সঙ্গী
শুধু নষ্টস্মৃতি
ভ্রষ্ট রঙ,
দিশাহীন প্রাণ,
অমলিন নয় স্মৃতি
বেশীটাই নষ্ট,ক্ষয়া,ম্লান,
অনুভবে জেগে আছে
ক্ষয়াটে চাঁদের মতো,
তোমার ই বলা কথা,
তোমার ই গাওয়া কিছু গান।

No comments:

Post a Comment