Thursday, 8 June 2017


আমার জীবন
তাহার ভুবন,
মিলছে কোথায়
যখন তখন,
ঘনকালো অমানিশায়
পৌর্ণমাসীর ফুল্লবদন,
সদানন্দ জীবনরেখায়
মন্দচলন সমাপতন,
পদ্মগন্ধে মৃগনাভি
মিললো যখন
প্রশান্তিতে অস্থিরতা,
নৃত্যতালে ছন্দপতন।
তোমার জীবন
আমার ভুবন
মিলবে কখন?

No comments:

Post a Comment