৫০:
৫০ এর পরে
স্মৃতিরা ঝাঁপিয়ে পড়ে
ফিরে যেতে চাও তুমি
কার কাছে
ফিরে চাও কারে?
কোন অধিকারে?
কড়া কি নেড়েছে কেউ তোমার দুয়ারে?
ভেবে দ্যাখো মধুমাস
কবে গেছে কেটে,
স্মৃতি আর অমলিন নয়,
বয়স রেখেছে তাকে ঢেকে,
তবু জেনো জটিলতা কিছু
জমে আছে,
প্রণয়ের বাঁকে বাঁকে।
যদি থামিয়ে দিতে পারো
মেঘের গুরুগুরু,
জেনো জটিল প্রণয়ের
এই তো সবে শুরু,
যদি মুছেই দিয়ে থাকো
জানালার কাঁচ,
জেনো ফিরে আসার
সেই তো সবে শুরু।
যদি মেঘের পিছনে থাকে
অশনিসংকেত,
জেনো শেষের কবিতার শেষ
যেখানে হলো,
সেখানে পৌছেই
বুক যে দুরুদুরু।
No comments:
Post a Comment