Thursday, 8 June 2017


এখানে পাবে কি তুমি
নিশ্চিন্ত জীবন?
ধূলোতে ঢেকেছে
পথ
জীর্ণ পরিসরে
ভাঙ্গা অন্তহীন,
একটু সবুজ আছে
এখন ও যদিও বেঁচে,
ক্লান্ত তাও
ধূলিতে মলিন।
আকাশ যদিও নীল,
আঁচড়ের দাগ রেখে গেছে
ধূসর মেঘের দল,
জল কিছু কম ছিল,
প্রদূষণ
ছিল তীক্ষ্ম নখের মতন,
তুলে দিয়ে গেছে আকাশের
ত্বক,
দৃশ‍্যমান ধূসরাভা
শুস্ক সনাতন,
নীল আকাশ বলে কি
আর
কিছু,
আছে কি এখন?
এই তো হঠাৎ করে
আগ্রাসী হয়েছে মেঘ,
পুন্ঞ্জীভূত মধুময়,
হঠাৎ জলের ছোঁয়া
কেঁপে তো উঠেছে
যত সরল সবুজ গাছ,
ফিরেছে সুদিন,
এখানেই পাবে তুমি
নূতন মেঘের ছায়া,
সবুজাভা পাবে ঘাস
নীল তো আবার পাবে
ফিরে,
ধূসর এ আকাশ,
স্বপ্নাবিষ্ট দিন।

No comments:

Post a Comment