Thursday, 8 June 2017


ভোমরার জলে লাগে বরষার ঢেউ,
অনন্তবাসনা নিয়ে জ্বলে পুড়ে
খাঁক হয়,
মানুষের মত যেন কেউ।
কালো চুলে আঁধারের শুনশান,
শ্রাবণ আকাশে বায়ু খরশান,
অশান্ত তটিনীর বকলমে শ্বাস ফেলে
কালীয় নাগের মত কালো ঢেউ।
কোথা যাই কিবা খুঁজি দিশা কই
কংসের কারাগারে বাসুদেব
ভেবে যান
অমানিশা শেষ হলে কোথা যাই।

No comments:

Post a Comment