ধূসর সত্যের যদি মুখোমুখি হই
ঘাড় হেলানোই চাই,
নইলে তো আততায়ী চিনবে তোমাকে!
যদি চোখে প্রশ্ন থাকে
শীতল সত্যের যত প্রহরীর দল
চোখে চোখে কথা কবে
নিমেষেই হিসেব তো হবে
ডানা জিভ দুই কাটা যাবে,
রসদের ভাড়ারে্র তালা বন্ধ হবে,
যদি পোষ মানো ময়নার মতো
মিঠে সুরে কথা যদি ছড়িয়েই যাও
তাজ কিছু পাবেই তো
শিয়রের পরে,
জয়ধ্বনি যদি অবিশ্রাম দিতে পারো,
রক্তবর্ণ চোখ শান্ত দৃষ্টি দিয়ে
স্বস্তি দেবে,
সুখ পেতে পেতে
শিরদাঁড়া ইতিহাস হবে
জলজ্যান্ত সত্য শুধু তাই,
সেই সত্য যা ভেবেছে
বিদূষক শত,
শাসনের করাঘাত গ্রহণের মতো,
অন্ধকার নামতেই পারে,
তাকিও দুচোখ তুলে,
ভয় যত থাক
ডানা ঝাপটাও,
উড়তেই থাকো,
নইলে তো অমানিশা ঢেকে দেবে
মূখর এ শহর।
শিরদাঁড়া ইতিহাস হলে
জতুগৃহ হবে এই ঘর।
No comments:
Post a Comment