Thursday, 12 January 2017


শঙ্খধ্বনি:

সারাজীবন ভালবাসা
সহজ তো নয় ,
সঙ্গে
অনেক দুঃখ ব্যথা,
সারা জীবন মুখ ফেরালে
মনের কোনে একটু বিষাদ
একটু ফাঁকা,
অনাদরে হাতের পরে হাত রেখেছো
কখনো কি হয়নি মনে
নয়কো সহজ এমনি বাঁচা?
হাতের পরে হাত রাখা নয়
সহজ কথা,
সহজ তো নয় শেষ বিকেলে
চোখের ওপর চোখ রেখে যে
অনাদরে বলতে পারা
যা চলে যা
অনেক দূ্রে অন্য কোথা!

হাতের পরে হাত রাখা তো
সহজ বড়,
যদি আদর করে জড়িয়ে থাকে
আঙ্গুলগুলো,
যদি হঠাৎ করে বুঝতে
পারো,
অনাদরের গর্ভে কোথাও
লুকিয়ে কিছু সহজ কথা;
হাতের পরে হাত রাখা নয় সহজ বড়
যদি পুঁথির পাতায় খুঁজতে থাকো
তত্ত্বকথা।
তবুও সারাজীবন বইতে পারা
সহজ তো হয়
যদি সুখ দেবে না দুঃখ দেবে
এমন কিছু কঠিন কথা
হিসেনিকেশ নাই বা করো,
উহ্য রাখো সারা সময়।

No comments:

Post a Comment