আছি বেশ গুনগুনিয়ে মান ভাঙ্গিয়ে
বাধানিষেধ নেই তো কিছু,
চোখেচোখ নয়নতারায়
আপন হারাই স্বজনমাঝে
ছুটে যাই তোমার পিছু।
সুখ তো চাই নি কভু
আনন্দ তাই পেয়েছি
এতেই আমি ডুবুডুবু
অতল এই মনসাগরে!!!।
,যেখানে চলছি আমি
জমিন সেথায় উচুনিচু
মাঝে মাঝে পা ডুবে যায়
তল যে পাই না কিছুর
মন তখন ভাসতে থাকে
অনন্ত কোন দূর আকাশে
থৈ থৈ বানের তোড়ে
ভাসতে আমি লাগি শুধু
সুদূরে পা দিয়েছি
দূর বলে নেই যে কিছু
সব কিছু কাছে এলে
নিজেকে চিনছি শুধু
No comments:
Post a Comment