কনিকাগুচ্ছ৪:
১:
মেঘের মেখলা ছিন্ন
হলে কি,
আকাশের গায়ে বায়ু
বেগে বয়!
তড়িৎপ্রহারে আ়ঁধার কেটেছে
সাগরসলিলে ঝড়ের উদয়?
২:
তোমার ছোঁয়ায়
রক্তে প্রলয়,
তুমি আছো সাথে,
হাতে হাত রেখে
বাজে কথা নয়,
প্রণয়বলয়,
কঙ্কন হয়ে
বাজে মাঝরাতে।
৩:
শরীরে বেজেছে
সুখের ছন্দ,
আসুক প্রলয়
নয় তা মন্দ,
শুধু মনে রেখো,
কথোপকথনে,
লেগে থাকে যেন
প্রণয়ছন্দ।
৪:
বিজনবিলাসে
বাতাস ভাসায়,
বনবীথিতলে
বকুলগন্ধ,
কানাকানি করে
আঁধারে আলোয়,
কেটে যায় সব
মধুর দ্বন্দ্ব।
No comments:
Post a Comment