যদি মেঘ বৃষ্টি আসে
মেখে নিও গায়ে হাতে..
জেনো মেঘদূত এসে
বলবে কখনো ডেকে,
জেনো বারতা আছে লেখা
অলস বাষ্পাভাসে।
বুঝে নিতে হবে তাকে
কেবল মধুমাসে
সফল প্রণয়ের
জটিল বাঁকে বাঁকে।
যদি নষ্ট করে থাকো
মেঘের মেখলাটাকে
সাজিয়ে দিও তাকে
অন্য নূতন সাজে।
যদি থামিয়ে দিয়ে থাকো
মেঘের গুরুগুরু
জেনো প্রণয়ের খেলা
এই তো সবে শুরু।
যদি মুছেই দিয়ে থাকো
জানালার কাঁচ
জেনো ফিরে আসার
সেই তো সবেই শুরু।
যদি মেঘের পিছে থাকে
অশনিসংকেত,
জেনো শেষের কবিতার
শেষ যেখানে হল
সেখানে পৌঁছেই
বুক যে দুরুদুরু।
যদি মেঘের ঘনঘটা
থামিয়ে দিয়ে থাকো
আকাশে মেঘ যদি
লুকিয়ে রেখে থাকো
সঘন পবনাঘাতে
আকাশ ছিঁড়িয়া যাবে
কিসের অভিঘাতে
বরষা ঝরোঝরো
যদি থামিয়ে দিয়ে থাকো
অঝোর বরষণ
যদি বেরিয়ে পড়ে থাকো
মধুর অভিসারে
জেনো প্রণয়বেদনার
এই তো
সবে শুরু
হৃদয় ছিড়ে যাবে
তীব্র
অভিঘাতে।
যদি নীলাম্বরী পরি
রাধিকা গিয়ে থাকে,
কানু
দেখিতে পাবে কি তারে
যদি
বিজুরি না ঝরে?
নষ্ট প্রণয়ের
একই যে ফলাফল
কানু যে ছেড়ে যাবে
রাইপ্রিয় বৃন্দাবন,
রাধার বরাতে যে
ছলনা লেখা আছে
কেই বা খন্ডাবে
কপালের লিখন!!!,
No comments:
Post a Comment