ঘুমপাহাড়ী১:
পূজোর কদিন দুপুরবেলায় ফাঁকাই বাড়ি
চোখ বুঁজে তাই ঘু্রতে গেলাম ঘুমপাহাড়ী
সঙ্গে তোমায় নিই নি কেন?
তাও জানো না?
বায়না তখন ধরতে তুমি,
মেঘকেশরে হাত বোলাবার,
বৃষ্টি তখন সব ভেজাতো,
ঘোরাঘুরি চুঁলোয় যেতো,
ঘুমপাহাড়ের চূড়োয় বসে
আকাশ দেখার স্বপ্ন আমার
সাকার হতো?
ঘুমপাহাড়ী পাহাড়চূড়ায় যেই চড়েছি,
জমি ঢাকা কোমল ঘাসে,
আশমানেতে রামধনুকে্র
রঙ ছড়িয়ে,
মাথার উপর তরুণ বটের
নরম সবুজ,
ছায়া হয়ে
দুলছে,
মেঘেরা সব ফুলিয়ে কেশর
কৃষ্ণ কালো খুব বাহারি
ফুঁসছে,
বাতাস জুড়ে ঝড়ের সুবাস,
ঈশান কোনে বিদ্যুতাভাস,
বুঝতে পারি ফিরতে হবে,
ঘোরাঘুরি পন্ড হলো,
আর দেরি নেই,
মেঘপাহাড়ী ভাসিয়ে
বাদল আসছে।
No comments:
Post a Comment