Tuesday, 3 January 2017


হায়রে অবোধ বালিকা,
জড়ালে একি প্রণয়জালে,
পুড়ে যাও তুমি জ্বলে,
এ কি সুতীব্র অনলে
তিলেতিলে.....!!
তুমি বেশ তো ছিলে
তুমি কেন যে পাগল হলে!
তুমি বেশ ছিলে
তুমি কেন যে অধীর হলে!
চেনা ছাদ ভিজে
জল বেশী ঝরে নাতো,
জল ঝরে শুধু ছাদ ফুঁটো হয়ে গেলে,
ফোঁটায় ফোঁটায় ধীরে ধীরে
তিলেতিলে.........
দ্যাখো বোগেনভেলিয়া
দুলছে মাথার 'পরে
দ্যাখো বোগেনভেলিয়া
ভিজছে কেমন জলে!

No comments:

Post a Comment