Monday, 2 January 2017


দিন ও রজনী১:

আকাশের কোলে জমে আছে কালো মেঘ..
খোপা খুলতেই নেমে আসে ঢল হয়ে
বেলা পড়ে আসে
সন্ধ্যা আসন্ন
তুমি কি প্রসন্ন দিন?
আহত হয়ে কি
পিছু হটে গেলে?
ছায়া কি তোমার ক্ষীণ?
তুমি কি ফুরাবে অজ্ঞাতবাসে?
তুমি কি আবার ক্ষীণতনু হবে?
তুমি কি নিজেকে গুটিয়ে নিয়েছো
অপসৃয়মান দিন ?
তুমি কি কখনো
ঘটনাবহুল,
কখনো কি তুমি ঘটনাবিহীন
নিস্তরঙ্গ ঝিল??
তুমি কি কখনও নিখোঁজ
হয়েছো
মেঘলা আকাশ হলে?
তুমি কি কখনও ক্ষুধায় জ্বলেছো
অনাবৃষ্টিতে তিলেতিলে?
তুমি কেন অতো উল্লসিত
রৌদ্রস্নাত হলে?
তুমি কি কখনো অভিমানাহত
সন্ধ্যাকে দূরে ঠেলে
মিলতে পেরেছো রজনীর সাথে
অক্লেশে অবহেলে?

দিন তুমি কেন ঢলে পড়ে
থাকো
যখন যেদিকে পারো?
সূর্য যখন মধ্যগগনে
তোমার তো পোয়াবারো।
তুমি মাতিয়েছো ধরা
ফুটিয়েছো ফুল
ভরিয়েছো নদী ঝোরা,
শুধু জ‍্যোৎস্নার আলো
দিতে
পারো নাই
পূর্ণিমা রয়েছে অধরা।

No comments:

Post a Comment