Monday, 30 January 2017


এসো হে আমার কাছে
আহত হৃদয়,
পেয়ালায় জল দিই
একটু তো খাও,
পারোতো ধুয়েই ফেলো
রক্তের ছোপ যত,
শাশ্বত ভালো বাসা
কেন ই বা চাও?
তার চেয়ে এই ভাল,
এখন ও তরুণ ই আছো,
খেলাছলে ভালোবাসা
দুহাতে জড়াও,
জেনে রাখো নীলাকাশে
পাখিরা উড়তে আসে,
যদিও জানেই তারা
সময় এমন ও আসে,
ধ্রুবতারা মেঘে ঢাকে,
রোজকার চেনা পথে
কখন ও কখন ও তারা
সবকিছু জেনেবুঝে,
খেলার ই ছলে ই বুঝি
পথ যে হারায়।

No comments:

Post a Comment