কনিকাগুচ্ছ২:
১
যখন খুব কথা বললাম
নিশ্চুপ ছিলে,
যখন কেঁদে ফেললাম
চলে গেলে।
২
সূর্যাস্তের পর চন্দ্রোদয়
পতনের পর পুনরুথ্থান,
জোয়ারের পর ভাঁটা
মধুচন্দ্রিমার পর তীর্থভ্রমণ।
৩
সমর্পনের কথা ছিল
কিন্তু সংঘর্ষ হলো
আগমনী গাইলাম
কিন্ত বিদায় নিলে
৪
সন্ধ্যায় তুমি বাজালে শঙ্খ
প্রদীপ জ্বালালে তুমি,
আশা এইটুকু,
দিবাবসানে ঘরমুখো হবে
দয়িত, তোমার স্বামী।
৫
চলে এসো সুনয়ন
দ্বিধাদ্বন্দ্ব মুছে যাক,
উদয় হোক
অথবা প্রত্যাবর্তন,
সূ্র্য উঠুক বা না উঠুক
অনিবার্য আবর্তন।
৬
সে হাঁটছে, ধীরে আগে
আমি কেন পিছে চলে যাই
উদাসী এ মন
কে ডাকে যে কখন,
কোন থই খুঁজে না পাই।
No comments:
Post a Comment