Monday, 2 January 2017


সখা:১

আঁধার রাতে যখন দেখা হয়
তখন কেন বীণা হয়ে বাজো?
আমার ঘরের দেয়াল ভেঙ্গে ফেলে
তোমার ঘরের দরজা বন্ধ রাখো!
তুমি যখন কঠোর কঠিন হয়ে
আমার চিঠি টুকরো করে ছেঁড়ো,
করুণ সুরে সানাই বাজে কেন?
বিসর্জনে বেহাগ লাগে ভালো?
সবকিছু যে এড়িয়ে চলো তুমি
পাছে তোমার নীলাম্বরী ছেঁড়ে,
যেন নীলাম্বরীই
আসল তুমি,
নীলাম্বরী পরা তুমি ,
নকল।
সাতসকালে পূজোর দিনে
অনেকরকম ছবি,
একছবিতে দূর্গা তুমি
অন্যখানে তুমি স্বয়ংবরা,
শেষবিকেলে বিষাদগ্রস্তা তুমি
প্রণয়ডোরে কেউ পড়েনি ধরা।
পায়েপায়ে আসছো তুমি ফিরে
যা চেয়েছো পাওনি দুহাত ভরে,
কেন তুমি ফেললে পথের ধূঁলোয়
ভরা যা ছিল তোমার মুঠোয়।

এই তো সময় ছিল
কিছু বলার,
ঝেড়ে ফেলে নৈঃশব্দ্য
সময় ছিল যে,
হাত ধরার।
কিন্তু দেয়াল ছিল উঁচু,
তার ওপারে দেখার কিছু
আছে কি না,
এমন কথা শোনার জানার,
চোখ কান কি ছিল তোমার?
মাটির দিকে চাও নি তুমি
তোমা্র চোখে স্বপ্ন ছিল
অধরাকে পাওয়ার,।
আমার কি ই বা করার ছিল?
ফিরে আসার জন্য আমি,
তৈরী হলাম আবার।

No comments:

Post a Comment