Monday, 2 January 2017


স্তব্ধ আকাশে
আবছা সূর্য
মৃদুল মায়ায়
মেঘেরা মলিন
কোন এক বাঁশি বাজছে কোথাও
আবেশজাগানো অতি প্রিয়দিন
এখানে এখনও বনবীথিতলে
চৈত্রবাতাসে ফুলের গন্ধ
বাতাস এখানে পথ যে খুঁজেছে
চলনেবলনে অতি যে মন্দ
বসন্ত আজি বিলাপে ভরেছে
শিরিষশাখায় সবুজ মিশেছে
ছায়াতরুগুলি দাঁড়িয়ে এঁকেছে
ভেসে যাওয়া কোন মোহবিভঙ্গ।
তুমি যদি থাকো বনজ মায়ায়
হয়ে যে কোন সে অজানা গন্ধ
কেটে যায় কোন অলীক মায়া যে
দূরে চলে যায় কত যে ধন্দ
দ্বিধা কিছু ছিল
চকিত চলনে
অঙ্গুলিহেলনে দ্বিধা চলে যায়
নাভিমূলে কিছু আঁধার লেগেছে
কটিবাঁকে একি মায়াবিভঙ্গ

No comments:

Post a Comment