কানু১:
এখানে এখনো মেঘ জমে আছে
বিজুরী ঝরিছে
বড়ই ঘন ঘন!!
ত্রস্ত হয়ে যে দিশা হারিয়েছি বুঝি
এই ঘনঘটা
থামবেনা কখনো??!
কি করি বলো আমি
ফিরে তো যাবোনা
বজ্রপাত হোক
তাতেও দাঁড়াবোনা
বিজুরী আলোকে
পথ চিনে নেবো
বজ্রনির্ঘোষে
ভয় তো পাবো না.......!!
তুমি কোথায় আছো?
নিরাশ হয়োনা
অধীর না হয়ে
পিছল পথ ধরে
ঠিকই চলে যাবো
কাননমাঝারে
যতই দেরী হোক
তোমাকে আমি
ঠিকই
খুজে নেবো,
একটু দাঁড়াও....
ঠিকই এসে যাবো
সহেনা সখা আর বিরহ যাতনা....
মেঘের গুরুগুরু কিছুতে থামেনা
জেনো মরিতে রাজী আছি
যদি পুরাও বাসনা......
জানি হে কানু তুমি প্রতারকসেরা
রক্তে তোমার মিশে যে ছলনা
তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না
নেহাত ই নই.আমি মুগ্ধ ললনা
ভোগ কি আমাকে কানু তুমিই শুধু করো.?
কানু হে,,,জেনে রাখো
আমিও তোমায় ভোগ
কম তো করি না
ছলনা কি শুধু পুরুষ ই করে থাকে
নারী কি ছলনা করিতে পারেনা
নিকষিত প্রেম কি শুধু
আমার ই দায় কানু
তুমি কি কোনই দায় ই নেবে না?
.
No comments:
Post a Comment