কখনো কোথাও গাছে
সাদালাল ফুল ফুটে থাকে,
পাতার আড়ালে ঢাকা পড়ে,
না ফোঁটা কুঁড়ির দল।
ঝরে পড়া ফুলেরা সুবাসিত করে রাখে
পুষ্পবৃক্ষতল।
কৃষ্ণবর্ণ পিঁপড়ের দল,
কিম্বা ধূসর ডানার কোনো প্রজাপতি,
অথবা নিঃসঙ্গ কোনো মধুপায়ী চঞ্চলা পাখি,
হানা দিতে থাকে বারেবারে বৃন্তমূলে
মধুর আশায়।
মধু সে কখনও পায়
কখনও বা ঘুরে আসে
আশায় আশায়।
তারপরে শরতের কোনো রৌদ্রস্নাত দিনে
বাতাসে উৎসববার্তা,
নীলাকাশ নীলিমায় নীল,
আকাশে বৃত্তে ভাসে
একঘেয়ে চিল।
এমনই দিনেই জেনো
শিউলিরা ফুটে ওঠে
সুবাসিত করে রাখে
বৃক্ষতৃণমূল।
তারপর
কোনোখানে
কোনো মাঠে
বিন্দুপ্রায় ঘাসফুল
ফুটে থাকে
ভোরের শিশির এসে ধুয়ে দিতে থাকে তাকে
বেলা বাড়ে ধীরে..
প্রথম রোদের প্রভা ধীরে স্পর্শ করে
শিউরে ওঠে যে ফুল
অচেনা আবেগে।
জানে মেলে ধরা পাপড়ির ভাঁজে
অর্কপ্রভা লেগে রবে
সালোকসংল্শেষে
No comments:
Post a Comment