নাকছাবি১:
নাকছাবিটা ভেসেই গেছে
বানভাসির ওই জলে
গয়নাগাটি যাক না চুলোয়
তুমি থাকো
তাতেই আমার হবে।
হতেই পারে কিম্বা এমন হলো
জৈষ্ঠ্য শেষের দারুণ গরম দিনে
শীর্ণা নদীর শুকনো বালুচরে
শ্যামলাবরণ জলকুড়ুনি মেয়ে
নাকছাবিটা হঠাৎ খুঁজে পেলো।
তারপর কি হলো?
বলি শোনো
শ্যামলা মেয়ে ভীষণ
খুশী হয়ে
নাকছাবিটি নদীর জলে ধুয়ে
পরলো নাকে
উবু হয়ে বসলো জলে্র ধারে
পড়লো ঝুঁকে জলের ধারার পরে
দেখতে মুখের ছবি,
শুচিস্মিতা
দেখলো হেসে,
অনেক আশায় ভেসে
নাকছবিটা জ্বলছে নাকের পরে
বিন্দুসম সূর্যপ্রভা হয়ে।
No comments:
Post a Comment