কনিকাগুচ্ছ৫:
১
তুই মলয় বাতাস হয়ে,
ওড়াস আমায় পথের ধূলোর মত,
কে তোকে বাসবে এত ভাল,
যত ভাল আমি বাসছি
সোনা তোকে?
২
প্রণয়প্রলাপ মধুময় হয়
বিজনে বীথির তলে।
তবু কেন মন হারায় কখনো
আঁধারমায়ার জালে
স্মৃতির অন্তরালে।
৩
বনবীথি জুড়ে
আঁধোচাঁদ দোলে
গাছের ছায়ায়,
বাকি আঁধখানা
আঁধারেতে ঢাকা,
ছোঁয়া নাহি যায়।
No comments:
Post a Comment