Monday, 30 January 2017


ঋতু:

আমরা তো বেঁচে থাকি ছয় ঋতু
বারোমাস
নিদাঘের ঘোর কেটে
বরষাবিলাস।
শরৎ হরষে আসে
হেমন্তে শিশিরে ভাসে
শীতল শীতের কোলে
কাটে পৌষ মাঘ।
বসন্তে পলাশ এসে
ভাসিয়ে দিয়েছে
হাহুতাশ,
আমরা তো বেঁচে থাকি
ছয় ঋতু
বারোমাস।

No comments:

Post a Comment