জবাব দাও গো কানু
চুপ করে থেকোনা তো
বাজিয়ে ব্যাকুল বাঁশি
অধরে মধুর হাসি
এতে কোনো লাভ নেই
সমাধান হবে কি কিছু??
ললিতা বলেতো ছিল
'কানু হতে দূরে থাকো...'
মদনানলজালে পীড়িত ছিলাম আমি
ভালো কথা শুনিবার
বোধ মোর ছিল নাতো!!
মুগ্ধ ললনা আমি
সবকিছু দিতে রাজি
তবু,,,,
তরীর উপরে আসি
মধ্যযমুনাজলে
রতিরঙ্গে মেতেছিলে,
একবারও ভেবেছিলে
আমিও চেয়েছি তা কি??!!!!!
শরীরে এতো যে খেলা
খেলা আর থাকে নাতো
যদি মনে হয় প্রিয়
আর কিছু বোঝে নাতো......!!
শুধু কি শরীরে মধু
হৃদয়ের খোঁজ নাই
শরীরেই রয়ে গেলে??
হৃদয়ে এসো তো কভু!
মধুর গহন স্বাদে
বিহ্বল হবে যে তুমি
এ পাওয়ার স্বাদ যদি
একবার পাও প্রভু !!
No comments:
Post a Comment