Tuesday, 3 January 2017


ফকিরি

কেউ বলে এঁটে লেখো
কেউ বলে বিশদে যাও
না জেনে ফিকির আঁটা
শিরেতে পাড়িলে জটা
সার হবে ভাঙ ধুতরো ঘোঁটা
কবিতা আর হবে না।
ফকিরের কোন ফিকির তো নাই
সে বলে শুধু নিজের কথা।
প্রথমে ফানায় চলো
তারপরেতে বাকার কথা।
জীবন মোটেই অসার তো নয়
এই জীবনেই স্বর্গ বসা,
দোর চিনলে ঠকঠকাও না
ঢুকতে কারুর নেই তো মানা।
তবে গোপন কথা বলি তোমায়
দোরের চাবি কোথায় পাবা?
ফানায় চলতে আধার লাগে
নইলে পোড়াই সার হবে,
ছাইয়ের গাদায় পথ হারাবা,
বাকায় যাওয়ার নাই তো আশা।
ফিকির ছাড়ো মুরশিদ ধ‍রো
পুরতে পারে মনের আশা।
এই জীবনে এক ই আশা
ভাল কিছু ছন্দ লেখা।

##ফকিরি গানের ছত্র ব‍্যবহার করা হয়েছে।

No comments:

Post a Comment