চয়নের পর ফুল থাকেনা সংস্কৃত আর
হারিয়ে বৃন্তের ছোঁয়া আলুথালু হয়।
মানুষের মন সে তো আমোদিত হয়
মরে গেলে ফুল তার কিবা আসে যায়!
তবু তো হঠাৎ কোনো
দীর্ঘগ্রীবা পাখী যেন
মধুরস খুঁজে মরে
কুসুমস্পর্শহীন বৃন্তের গায়
হায়! যা গেছে তা তো পুরোটাই যায়।
তবু বাকি কিছু সুপ্ত আশা
ডালপালা ছিন্নশাখা
দীর্ঘগ্রীবা এতকিছু ফিরে পেতে চায়
শুধু মোহবশে মধুর আশায়
No comments:
Post a Comment