আপাতত ফিরে যাই কোমল শৈশবে
জীবন কাটেনি সেথা
তুমুল বৈভবে!
এমনটা নয় সেথা
আলো ছিল অম্লান
কুসুমে কুসুমে
চরণচিহ্ন
ছিল কি?
শিয়রে ছিল কি দীপ
নিশীথে কি
আসিতো নিদ?
প্রাণেতে দিত
কি ধরা
ঘনঘটা আকাশের?!
দুলিত শিয়রে কি ,
চাঁদের মলিন ছায়া?
আঁকাবাঁকা হয়ে আলো
আসিতো কি পথ বেয়ে
জানালার ?
সঘন পবনঘাতে
দুলিতো কি মধুলতা
চকিত চাউনি হয়ে
বিজুরীর?
কখনো দখিনা হাওয়া
কখনো বরষাধারা
চকিতে কি ছুয়ে
গেছে জানালার
ধারে দ্যাখা
হাসিমুখ
No comments:
Post a Comment