বাইরে পা বাড়িয়েও
ভিতরে ফেরৎ আসি,
আবর্তের ঘূর্ণিজালে শান্তি,
মায়াময় পতনে্র আবহে,
দুয়ারে দা়ঁড়িয়ে সচকিত হয়ে ভ্রান্তি।
উত্থানে্র আরম্ভ
মোহভঙ্গ থেকে,
অমানিশা দিশা পায়
চন্দ্রিমার অবসানে,
হৃদয়ে খরার জন্ম
বানভাসির পরে,
সংসর্গ বিচ্ছেদে গড়ায়,
আলোকভাসির পর আঁধার
ঘনিয়ে আসে।
আমি বাইরে পা বাড়িয়েও
ভিতরে আসি,
ভিতর আমার বাইরে এসে
হাত ধরে বের করে নিয়ে যায়,
এই যাওয়া আসার পথ ধরে
ঘর বাইরে যায়
আর ঘরে বাইরে কবিতা
ভেঙ্গে শেষ হয়,
শেষের কবিতা তৈ্রী হয়।
ফলতঃ শেষের কবিতার যেখানে শেষ
সেইখানে কবিতার শেষে
নূতন কবিতার জন্ম হয়,
সব কিছুর শেষে
কিছু শুরু লুকিয়ে থাকে,
তবেই না শেষ আখর মুছে দিলে
শুরুটা শুরু হয়।
No comments:
Post a Comment