Monday, 2 January 2017


মধ্য আকাশে সূর্য নিখোঁজ
সংকোচে বুঝি হিসেবী আকাশ,
মেঘেরা বুঝিবা ভাসেনি এখনো
ভুলেছে বুঝিবা পথ,,,
অমরাবতীর আকাশে এখনো
মাখিয়ে রেখেছে ম্রিয়মান আলো!
মায়াবী আলোতে ঢাকা পড়ে যায়
মাঠঘাট জনপদ।।

চিন্ময়ী প্রিয়া মৃন্ময়ী কেন হলো?
তার বোঝা তো উচিৎ ছিল,
কল্পনা যদি মাটির গন্ধে ভরে,
রামধনু রঙ ফিকে হয়ে আসে,
চাঁদ আর তারায় ফারাক থাকে না কোন।
নীলিমা তখন বিলীন হয়ে কাশফুল হয়ে ঝরে।
বেদনা তখন বলাকার পাখা হয়ে
আকাশ ঝাপটে দিগন্তে সরে পড়ে।

সে কেন আসেনা
বেসেছি যারে যে ভালো?
নাকি মধুযামিনীর সময় ফুরিয়ে গেল,,,,!!
দ্যাখো মাধুরীলতায় বিষ ভরে আছে,,,,
কামিনীলতায় সুবাস কেমন
নেশাধরানোর ছলনায় মেতে কালো!
এখন পূর্ণিমা চাঁদ ঝলসে পুড়েছে,
কলাবতী গাছ নুইয়ে মরেছে,
চাঁপার গাছেতে ফুলেরা ফোঁটেনি,
পাপড়িরা গেছে ঝরে।
অভিশাপ আজ ঘন ছায়া হয়ে
বনছায়া ঘিরে ধরে,,,
সবকিছু ছেড়ে
কারা যেন সব
চলে গেছে বহুদূরে।
বনবীথিতলে বসে কারা ওরা??!!
ঘোরাঘুরি করে ছায়া ছায়া মায়া হয়ে??!!
কায়াহীন তারা,
তবু মায়া আছে কতো,,
ছায়াময় কায়া জুড়ে.,
মাধবীলতায় দোল খায় তারা
সারাটি সন্ধ্যা ধরে।
ওরা আড়াল খুঁজেছে
আঁধারমায়ায়,
ওরা হেমন্তবায়ুতে মিশে যেতে চায়,
ওরা হেমন্তবায়ুতে মিশে যেতে গিয়ে ,
থেমে থাকে
শুধু ফাগুনের পথ চেয়ে।

No comments:

Post a Comment