Friday, 6 January 2017

কেউ কি এগোলো?
কেউ কিছু বলে না তো!
দেখে যদি কিছু বোঝো
জানিয়ো আমাকে,
কেন সব মাঠ ছায়া গাছ
গায়ে মেখে রোদ আর সজল বাতাস
নির্বাক নিশ্চল,
এর কোন মানে আছে?
পারো যদি
জানাও আমাকে!
এখন ই তো ভোর হলো,
কেউ নেই আশেপাশে,
শীতের কুয়াশা এসে ঢাকে সবকিছু,
দেখা কিছু যায় না তো,
কেউ কি দেখেছে কিছু
দূর দৃষ্টিপাতে,
চারদিকে মাঠঘাট সরল সবুজ গাছ
ঝুঁকে আছে জলের উপরে,
সবাই মেখেছে গায়ে কুয়াশায়
ভরে থাকা সজল বাতাস,
তারপরে মিঠে রোদ , শিশিরসুবাস,
কেন যে সবাই আজ যেতে যেতে
কুয়াশার চাদরে পড়ে ঢাকা,
চায়নি এগোতে,
এর কোনো মানে আছে?
সহজসরল কিছু যদি থাকে,
পারো যদি জানাও আমাকে।

1 comment: