কনিকাগুচ্ছ১:
এক:
চলে বেড়ালেই কবিতাছন্দ
থেমে থাকলেই ধন্দ
ঘুরে দাড়ালেই জ্বলে যাই আমি
জ্বলে যায় দ্বিধাদ্বন্দ্ব
দুই:
পূর্ব আকাশ অনন্ত
তুমি আসতেই বজ্রাঘাত
আকাশ উথালপাথাল
বাতাসে চাঁপার গন্ধ।
তিন:
আমি ডাকতেই তুমি নিশ্চুপ
প্রস্হানে তুমি বিদ্যুৎ
তুমি হাসলেই যদি ঝলসায় আলো
দুরুদুরু কাপে কত বুক
চার:
আমি বসে আছি একা
যদি একবার যায় দেখা
যারে কখনো দেখিনি আমি
এই বনবীথি যার বাসা
পাঁচ:
শিলালিপি ছিলো ঢাকা
ধূলোর আস্তরনে
বৈশাখী ঝড় এসে
পড়ালো আখরগুলি
কত কি পড়লো মনে।
ছয়:
আকাশ মেঘলা হলে
বাতাস ভিজেছে জলে,
মেঘ কেটে গেলে
রোদ্দুর দেয় উঁকি,
গাছের পাতায় ঘাসের উপরে নাচে
অক্লেশে অনায়াসে অ
No comments:
Post a Comment