খোলা জানালায়
চকিত রোদের ছোঁয়া
রাস্তার পাশে
রোদেপোড়া ওই গাছে,
শুকনো শাখায়
নেইতো পাতার আভাস!,
সবুজ কোথাও
পথ হারিয়েছে না কি?
মৌসুমী বায়ু হানা দিয়েছিলো কবে?
সেকথা শুধু যে মলিন নষ্ট স্মৃতি!
ইলশেগুড়ি যে রয়েছে বইয়ের পাতায়..
কাগজের ওই নৌকো ভাসানো?
সে কেবল সুখস্মৃতি।
বর্ষাক্লান্ত দুপুরবেলার
শেষে,
উঠোন ডুবতো জলে
কচিকাচা কিছু
ছটফটে খালি পায়ে
জল ছপছপ
ছুটতে ছুটতে
খেলা...
সারাটি দুপুরবেলা!!!-
সন্ধ্যে নামলে ঝিরঝিরে জলকণা
বৃষ্টি নামের
ঘটনা হয়ে যে এলে,
ছাতা নিয়ে মাথা
ঢাকবার কড়াকড়ি ,,
গ্রাহ্য না করে
রাস্তায় নেমে আসা।
বৃষ্টি আসেনা,
তবু কেন আজ
আশায় আশায় থাকি?
জানি মৌসুমী বায়ু দিয়েছে মস্ত ফাঁকি
আষাঢ় এবার বর্ষালো কম
গর্জালো কিছু বেশী
আষাঢ়... এবার অসাড় হয়েছে
শ্রাবণ... তুমি কিছু দেবে নাকি??
চকিত রোদের ছোঁয়া
রাস্তার পাশে
রোদেপোড়া ওই গাছে,
শুকনো শাখায়
নেইতো পাতার আভাস!,
সবুজ কোথাও
পথ হারিয়েছে না কি?
মৌসুমী বায়ু হানা দিয়েছিলো কবে?
সেকথা শুধু যে মলিন নষ্ট স্মৃতি!
ইলশেগুড়ি যে রয়েছে বইয়ের পাতায়..
কাগজের ওই নৌকো ভাসানো?
সে কেবল সুখস্মৃতি।
বর্ষাক্লান্ত দুপুরবেলার
শেষে,
উঠোন ডুবতো জলে
কচিকাচা কিছু
ছটফটে খালি পায়ে
জল ছপছপ
ছুটতে ছুটতে
খেলা...
সারাটি দুপুরবেলা!!!-
সন্ধ্যে নামলে ঝিরঝিরে জলকণা
বৃষ্টি নামের
ঘটনা হয়ে যে এলে,
ছাতা নিয়ে মাথা
ঢাকবার কড়াকড়ি ,,
গ্রাহ্য না করে
রাস্তায় নেমে আসা।
বৃষ্টি আসেনা,
তবু কেন আজ
আশায় আশায় থাকি?
জানি মৌসুমী বায়ু দিয়েছে মস্ত ফাঁকি
আষাঢ় এবার বর্ষালো কম
গর্জালো কিছু বেশী
আষাঢ়... এবার অসাড় হয়েছে
শ্রাবণ... তুমি কিছু দেবে নাকি??
No comments:
Post a Comment