প্ল্যাটফর্মের সীমানা পেরিয়ে হাঁটি
সামনে ছড়িয়ে তির্যক রেলপথ;;
তারও ওপারে
উঁচু পাড় ছেড়ে
সবুজ ধানের ক্ষেত।
জোড়া আলপথ,
জমে থাকা জল,
এখানে ওখানে
ক্ষেতের মাঝেতে
একমনে ঝুঁকে
চারা বুনে চলে
কর্মী মেয়ের দল।
যদি পেরিয়ে গেলে সে ক্ষেত,,,,,,
দূরপানে যায় দেখা,
সবুজ গাছের সারি,
ঘাসে ঢাকা
মাঠ,
বয়ে যাওয়া জলধারা।
পায়ে চলা পথ,
পেরোলে সেখানে
ছাড়া ছাড়া ঘরবাড়ি।
ছড়িয়ে ছড়িয়ে গাছ
সবুজ পাতায় ঢাকা
চোখ তুলে যদি
ওপরে তাকাও
আকাশ যাবেনা দেখা
কিছু কিছু পাখি
কিছু প্রজাপতি
ঘাসফড়িং এর দল
দখল করে যে রেখেছে
ঘাসের বন,,,,,,!!
দখল করেছে ছোটো ফুলে ভরা
সবুজ ঝোপের রাশি।।
সাঙ্গ হয়নি চলা,
সাঙ্গ হয়নি বলা,
আরও কিছু পথ হেঁটে হেঁটে চ'লে
রেখেছি শ্রান্ত দুই চোখ মেলে,
যদি চোখে পড়ে পায়ে চলা পথ ;;
এলোমেলো বেঁকে
যে পথ ফুরাবে
পাহাড়ের তলে এসে।।
এমনি সময়ে
সূর্য পড়েছে হেলে ;;
পাহাড়ের কোলে
মাথা রেখে তার
রাত্রিযাপন,
আসন্ন হ'য়ে আসে।
আমি ফিরে যেতে চাই
তবু,
আঁধারে হারাই
পথরেখা দিশা গতি,
একদিন যদি পথহারা থাকি
চলাতে টেনে দি যতি,,,,,
বড় সামান্য, নগন্য সেই ক্ষতি!
No comments:
Post a Comment