Tuesday, 3 January 2017


আমি:
^^^^^

মনের মধ্যে কাহার বাসা
তাহা জানা নাই,
শুধু
দিবানিশি আছেন যিনি,
তাহার সাড়া পাই।
তিনি কখন বসেন কখন ওড়েন
কখন তিনি নিদ্রা যে দেন
কোন হদিস নাই,।
যিনি আছেন তিনিই আমি
আমিই গুরু ভবস্বামী
অন্তে শুধু আমিই থাকি
আমি ই অভ‍্যুদয়।
এক জনমে হয় কি জানা
হয় কি বোধোদয়?
বসে আছি নদীর কুলে
জলধারা বয়
এক নদীতে দুবার সিনান
কখনো কি হয়?
সবার উপর আমিই সত‍্য
আমি অন্ত‍্যোদয়,।

No comments:

Post a Comment