কোন বিকেলে ঠোঁটের মাঝে ধরেছিলাম কফির কাপ
ফুটন্ত ওই সুবাসমাখা
ঘুমভাঙানি আমেজভরা
কফির কাপ।
সারাদিনের কাজের চাপে
অবনত চোখের পাতা
সামনে খোলা সারাদিনের গল্পে ভরা ছোট্টো খাতা!
ওই দ্যাখোতো কে দিয়েছে
আবার ডাক
ঘুম কাটাতে ঠোঁটের মাঝে
কফির কাপ
নাহয় একটু বাড়ুক না ছাই
রক্তচাপ..
দিন কেটে যায়
কাজ ছুটে যায়
মধ্যে মধ্যে ঠোঁটের ফাঁকে
কফির কাপ
নাহয় একটু সারাদিনে
না
রইলো মাপ
বারেবারে ঠোঁটের ফাঁকে
নিচ্ছি তুলে প্রিয় আমার
কফির কাপ !!
দিনের শেষে শেষবিকেলে
সূর্যে লাগে অস্তরাগ।
ফিরছে গৃহে পায়রাগুলো
ঘরমুখী ওই শালিক কাক
নরম আলোয় ঢাকছে বাগান
নারকেল আর জামরুল আম
পেয়ারা গাছের ডালে ডালে কাঠবেড়ালীর
লম্বা লাফ !!
মন ভরে যায় দ্যাখোনসুখে
ঠোঁটের মাঝে তাই তুলে নি কফির কাপ।
টেবিলক্লথে
চলকে ওঠা ছিটকে পড়া কফির দাগ
মনের কোনে ঠিক রেখে যায় স্পষ্ট ছাপ
অনেকদিনের জমাটি প্রেম
একনিমেষে ভ্রষ্ট হয়ে
জুড়িয়ে যায়,
তখন
দুজনেরই সামনে ছিল
কফির কাপ
রক্তঝরা শেষবিকেলে
সূর্যে কেমন অস্তরাগ
এমনি দিনে ঠোঁটের ফাঁকে
কফির কাপ
নাহয় একটু মন খারাপই
কফির ধোঁয়ায় মিশছে দ্যাখো
নাহয় একটু বেশীই খেলাম
বারেবারে
ঠোঁটের ফাঁকে
নিচ্ছি তুলে
কফির কাপ.........
ফুটন্ত ওই সুবাসমাখা
ঘুমভাঙানি আমেজভরা
কফির কাপ।
সারাদিনের কাজের চাপে
অবনত চোখের পাতা
সামনে খোলা সারাদিনের গল্পে ভরা ছোট্টো খাতা!
ওই দ্যাখোতো কে দিয়েছে
আবার ডাক
ঘুম কাটাতে ঠোঁটের মাঝে
কফির কাপ
নাহয় একটু বাড়ুক না ছাই
রক্তচাপ..
দিন কেটে যায়
কাজ ছুটে যায়
মধ্যে মধ্যে ঠোঁটের ফাঁকে
কফির কাপ
নাহয় একটু সারাদিনে
না
রইলো মাপ
বারেবারে ঠোঁটের ফাঁকে
নিচ্ছি তুলে প্রিয় আমার
কফির কাপ !!
দিনের শেষে শেষবিকেলে
সূর্যে লাগে অস্তরাগ।
ফিরছে গৃহে পায়রাগুলো
ঘরমুখী ওই শালিক কাক
নরম আলোয় ঢাকছে বাগান
নারকেল আর জামরুল আম
পেয়ারা গাছের ডালে ডালে কাঠবেড়ালীর
লম্বা লাফ !!
মন ভরে যায় দ্যাখোনসুখে
ঠোঁটের মাঝে তাই তুলে নি কফির কাপ।
টেবিলক্লথে
চলকে ওঠা ছিটকে পড়া কফির দাগ
মনের কোনে ঠিক রেখে যায় স্পষ্ট ছাপ
অনেকদিনের জমাটি প্রেম
একনিমেষে ভ্রষ্ট হয়ে
জুড়িয়ে যায়,
তখন
দুজনেরই সামনে ছিল
কফির কাপ
রক্তঝরা শেষবিকেলে
সূর্যে কেমন অস্তরাগ
এমনি দিনে ঠোঁটের ফাঁকে
কফির কাপ
নাহয় একটু মন খারাপই
কফির ধোঁয়ায় মিশছে দ্যাখো
নাহয় একটু বেশীই খেলাম
বারেবারে
ঠোঁটের ফাঁকে
নিচ্ছি তুলে
কফির কাপ.........
No comments:
Post a Comment