এখনো তো মেঘ পুঞ্জীভূত হলে কালো হয়
বাষ্প জমে তাতে সরস মধুময়।
আষাঢ়ের ঘনঘোরে
বিদ্যুৎ প্রলাপ হয়
শব্দ প্রক্ষিপ্ত হয় তাতে
অঝোর বর্ষার জলে
নদীনালা ভরে ওঠে
পাহাড়ের ঢাল বৃক্ষশূন্য হয়।
দূর পাহাড়ের 'পর বৃষ্টিশেষে মেলা বসে
এলোমেলো উড়ে চলে
প্রজাপতি ফড়িং এর দল
ভেজাঘাসে ফাঁকে ফাঁকে এলোমেলো হেঁটে ঘোরে
পীতপদ ময়নার দল।
ভেজাকাক ডানা ঝাড়ে
মগডালে বসে থাকে
অহংকারী শাখামৃগদল
এখানে জঙ্গল সিক্ত
পথরেখা প্রায় লুপ্ত
বুনোহরিণের দল খুঁটে খুঁটে খায়
উৎকর্ণ অধীর চিত্ত
দুলে ওঠে শীর্ণ পুচ্ছ
বজ্রনখর চিতা ওত্ পেতে রয়
মুহূর্তের অবকাশ
ক্ষণিকের বিলম্বাভাস
অমোঘ মূত্যুর দিকে
বাষ্প জমে তাতে সরস মধুময়।
আষাঢ়ের ঘনঘোরে
বিদ্যুৎ প্রলাপ হয়
শব্দ প্রক্ষিপ্ত হয় তাতে
অঝোর বর্ষার জলে
নদীনালা ভরে ওঠে
পাহাড়ের ঢাল বৃক্ষশূন্য হয়।
দূর পাহাড়ের 'পর বৃষ্টিশেষে মেলা বসে
এলোমেলো উড়ে চলে
প্রজাপতি ফড়িং এর দল
ভেজাঘাসে ফাঁকে ফাঁকে এলোমেলো হেঁটে ঘোরে
পীতপদ ময়নার দল।
ভেজাকাক ডানা ঝাড়ে
মগডালে বসে থাকে
অহংকারী শাখামৃগদল
এখানে জঙ্গল সিক্ত
পথরেখা প্রায় লুপ্ত
বুনোহরিণের দল খুঁটে খুঁটে খায়
উৎকর্ণ অধীর চিত্ত
দুলে ওঠে শীর্ণ পুচ্ছ
বজ্রনখর চিতা ওত্ পেতে রয়
মুহূর্তের অবকাশ
ক্ষণিকের বিলম্বাভাস
অমোঘ মূত্যুর দিকে
টেনে নিয়ে যায়.....
No comments:
Post a Comment