কিছু বৃষ্টি হবে বলে
পেঁজা তুলোর মত খন্ড মেঘেরা
এক হয়ে জমে জল হয়ে ঝরতে
চেয়েছিল।
কিন্ত বৃষ্টি হয়নি।
হতোদ্যম মেঘেরা দক্ষিণ মুখী হোলো
আশায় আশায়,,
বায়ু সঙ্গী হলো
মেঘেরা পৌঁছলো মন্দির চূড়ায়,
দল বেঁধে পা রাখলো মন্দিরকলসে
স্হানসঙ্কুলান না হওয়ায়
পা রাখল আমলকময়,
বুঝলো রয়েছে গর্ভগৃহচূড়ায়।
কৌতূহল বাড়লে নেমে এলো শিখর
হয়ে উরুশিখরের মায়ায়।
তাতেও ওরা থামে নি।।
ওরা প্রদক্ষিন করলো অন্তরাল গৃহ
পা রাখলো মহামন্ডপ হয়ে
,মন্ডপ ছাড়িয়ে অর্ধমন্ডপধারায়।
তারপর কৌতূহলী হয়ে নেমে এলো প্রদক্ষিনপথে।
অধিষ্ঠান শীর্ষে জাগাতি পূর্ণ ছিল
দর্শনার্থীর ভিড়ে
মেঘ বৃষ্টি হয়ে নামল
পূন্যস্নানে ধন্য হল
ভক্তহৃদয়।
আমলক:মন্দির কলসের নীচে থালার মত অংশ
গর্ভগৃহ: মূলবিগ্রহগৃহ
শিখর ও উরুশিখর:মূলবিগ্রহগৃহের রেখদেউলের শিখর এবং তার নীচের অংশ
অন্তরাল,মহামন্ডপ,অর্ধমন্ডপ:প্রবেশদ্বার ও প্রদক্ষিণপথ
এবং গর্ভগৃহের মাঝে পরপর মন্দিরগৃহ।
অধিষ্ঠান:যে মন্ঞ্চের পর মন্দির দাঁড়িয়ে
জাগাতি:অধিষ্ঠানের উপর মন্দির ছাড়া চারদিকের ফাঁকা বারান্দা
No comments:
Post a Comment