কখনো কখনো প্রেম যেন
সনির্বন্ধ অনুরোধ হয়ে আসে,
যখন তখন
বড়োই ভাবায় আমাকে।
স্বীকার করাটা কি দায়
হতে পারে?
বকুলের ফুল কখনো
কখনো
ঝরে পড়ে ঝাঁকে
হঠাৎ মোহের বশে
কি করে
দুহাত দিয়ে জড়াই তোমাকে?
কখনো বিরাগ জাগে,
তবু
হঠাৎ ভূমিকা ছাড়া
কি করে ফেরাই তোমাকে?
কখনো কখনো প্রেম যেন
শর্তহীন একমুখী
সনির্বন্ধ অনুরাগ হয়ে আসে,
যখন তখন বড়োই কাঁদায়
আমাকে,
স্বীকার করাটা কি দায়
হতে পারে?
কি করে কেমনে বোঝাই তোমাকে?
তার চেয়ে এই ভালো,
দীপকে সেতার বাজে,
বেহাগে সানাই,
ভেজা চোখ মুছে নিয়ে
চলো,
দুইজনে দুইদিকে যাই।
No comments:
Post a Comment