পর্ব: ১
শীতে্র সকাল।চোখ খোলে চন্দনের গন্ধে,ঠাকুরঘর থেকে মায়ের গলার আওয়াজ,,,তারপর কানে আসে কুয়োতলার জলপড়ার শব্দ।অনেক গলার আওয়াজ।কেউ রেডিও টা খুললো।প্রারম্ভিক টিউন।স্যার বলেছিলেন ১৯৩৬ এ দেশছাড়া ইহুদী মিউজিসিয়ান walter kaufman এটা বানিয়েছিলেন।ভেসে আসে উনুনের ধোঁয়ার গন্ধ।বাবা বাজারে বে্রিয়ে যান।টেনে বন্ধ করা সদর দরজার শব্দ।
হুড়মুড়িয়ে উঠে দুধে্র ডিপোতে পৌঁছে লাইন দেওয়া।বর্ধনদা নেমে এসেছে।একপাশে নামিয়ে রাখা অ্যালুমিনিয়ামের বড় ৪০ লিটারের ক্যান।টক
টক্ করে ঢাকনা খুলে শু্রু হয় দুধ ঢালা।ভেসে আসে দুধের গন্ধ।মাখন ভেসে থাকা দুধ লম্বা হাতলওয়ালা ডাব্বায় তুলে নিজের ক্যান ভরতেই ফিরতি রাস্তা।রোদ উঠেছে।নূতন দিনের শুরু।বাড়ি ফিরতেই তাড়া।কয়লার উনুন জ্বললে আর কাজের মাসী এলে এক ধারা।নইলে অন্য তাড়া।বাবা ফিরলেন বাজার নিয়ে।এক প্রস্হ চা জলখাবার।ভাত নামল ।চাপলো ডাল।সব্জি কাটা শেষ।শুরু মাছকাটা।সিদ্ধ ডাল নামতেই কড়াই য়ে ফোঁড়ন ডালের।মিষ্টি গন্ধের সাথে প্রথম পর্ব
সমাপ্ত।বেলা ৮-3০
কড়াইয়ে তেল।মাছ ভাজা পর্ব শুরু।আঁচ কমে আসা উনুনে খুঁচিয়ে দেওয়া।বেলা ৯-০০মাছের ঝোল ফুঁটছে।মা নূনমিষ্টি পরখ করলেন।মাছের টুকরো ঝোলে পড়লো।বেলা ৯-৩০,ঝোল নামলো।পিড়ি থালা জলের গ্লাস যথাস্হানে।অফিসযাত্রী বাবা খেতে বসলেন।চটজলদি খেয়ে তৃপ্তির শ্বাস ফেলে সাইকেল যাত্রা।নিশ্চিন্ত মার স্বগতোক্তি,,"দূর্গা দূর্গা"।বেলা ৯-৫0।আমি দৌড়ে কলতলা।ঝুপঝাপ স্নান।পোশাক পরা।ভাতের থালা।ডাল ভাত মাছ খেয়ে সাইকেল যাত্রা।বেলা ১০-২০।জো্রে সাইকেল চালিয়ে স্কুলযাত্রী ফ্রক শাড়ি বেণীদুলুনিদের ভিড় এড়িয়ে সুহৃদ লেন,বেগুনটারি,বাজার,দরজিপাড়া,বাজারের পুল,হসপিটাল,হাকিমপাড়া পে্রিয়ে স্কুল গেট।ঢং ঢং ঘন্টা বাজছে।সাইকেল স্ট্যান্ডে রেখে দৌড়ে প্রেয়ারের লাইন।বেলা ১০-৩২।
প্রথম পিরিয়ড।ইংরেজীর ক্লাস।প্রবীরবাবু যথারীতি ক্লাসে এসে পড়ানোর বিষয় ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেছেন।শুরু হল অনবদ্য একটি দিন।
No comments:
Post a Comment