Monday, 2 January 2017


দূর আকাশে মেঘেরা জমেছিল
কিছু বৃষ্টি হবে বলে
পেঁজা তুলোর মত খন্ড মেঘেরা
এক হয়ে জমে জল হয়ে ঝরতে
চেয়েছিল।

কিন্ত বৃষ্টি হয়নি।
হতোদ্যম মেঘেরা দক্ষিণ মুখী হোলো
আশায় আশায়,,
বায়ু সঙ্গী হলো
মেঘেরা পৌঁছলো মন্দির চূড়ায়,
দল বেঁধে পা রাখলো মন্দিরকলসে
স্হানসঙ্কুলান না হওয়ায়
পা রাখল আমলকময়,
বুঝলো রয়েছে গর্ভগৃহচূড়ায়।
কৌতূহল বাড়লে নেমে এলো শিখর
হয়ে উরুশিখরের মায়ায়।
তাতেও ওরা থামে নি।।
ওরা প্রদক্ষিন করলো অন্তরাল গৃহ
পা রাখলো মহামন্ডপ হয়ে
,মন্ডপ ছাড়িয়ে অর্ধমন্ডপধারায়।
তারপর কৌতূহলী হয়ে নেমে এলো প্রদক্ষিনপথে।
অধিষ্ঠান শীর্ষে জাগাতি পূর্ণ ছিল
দর্শনার্থীর ভিড়ে
মেঘ বৃষ্টি হয়ে নামল
পূন্যস্নানে ধন্য হল
ভক্তহৃদয়।

#######
জাগাতি------মন্দিরের চাতাল।
অধিষ্ঠান----মন্দিরের মন্ঞ্চ।
গর্ভগৃহ---মূল বিগ্রহের মন্দির।
অন্তরাল----মন্দিরসৌধ--–গর্ভগৃহ আর
(মন্ডপ,মহামন্ডপ,অর্ধমন্ডপ )---- এই তিন মন্দিরসৌধের) মাঝে।
আমলক--- মন্দিরকলসের নীচে থালার মত নির্মাণ।
শিখর ও উরুশিখর----রেখাদেউল বা মন্দিরচূড়ার
সর্বোচ্চ আর তার নীচের অংশ।

No comments:

Post a Comment