আকাশে তেমন কোন মেঘ নেই
ছিল না তেমন চড়া রোদ্দুর,
বাসস্ট্যান্ডেতে লোক নেই,
যাওয়ার কথা ছিল বহুদূর।
কিছুটা চুল ছিল কপালে,
কিছুটা উড়ছিল হাওয়াতে,
কাঁধে্র ঝুলিতে সাজানো কিছু বই
মনেতে ভাসছিল কিছু সুর।
লাইব্রেরী যেতে বলেছিল কেউ,
কথা ছিল বসে শুনবার কিছু,
কিছু বলতে পারলে আরও ভাল হতো,
বুঝবা্র কিছু সময়ও পাওয়া যেতো,
কিন্তু যথারীতি দে্রী হয়ে যেতে,
বাস থেকে বাসে পালটাতে পালটাতে,
যখন পৌঁছোলো কেউ ছিল না কাছে,
সামনে এসে তার দাঁড়াবার মতো।
হৃদয় বেদনায় জ্বলে খাঁক,
আঁচলে চোখ মুছে নির্বাক!
সেকি আশা করেছিল
একটি হাসিমুখ,
চশমা ঢাকা দুটি
তীক্ষ্ন উজল চোখ,
ঠোটের কোনেতে যেন
লেগেই কৌতুক,
আসবে তুমি বলে
পথ চেয়েই আছে,
সময়ে নেই তার
কোনই ভুলচুক,
সেও রাখেনি কোন বিশ্বাস,
এখনো হাসিমুখে খুব কাছে এসে,
দেয় নি তো কোন
নিবিড় আশ্বাস,
তবুও মন চায়
আসুক ছুটে কেউ,
পাশে এসে যেন
কেউ দাঁড়াক,
মোহময় চোখে
কেউ না তাকালো,
হাসির ডালি কেউ
নাই বা সাজালো,
শুধু একটু ভরসা রেখে
কেউ
কাছে থাক,
যতোই দেরী হোক,
যত ই বরষা হোক,
পথ চেয়ে হায় কেউ দাঁড়াক।
Try to post a profile Picture for the blog itself. Nice. Best wishes.
ReplyDelete